1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কোরবানির পশুর হাট নিয়ে শঙ্কায় খামারীরা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে কোরবানির পশুর হাট নিয়ে শঙ্কায় খামারীরা

  • আপডেট টাইম : Sunday, July 11, 2021
  • 836 বার
IMG 20210711 173920

শাহ্ সৈকত মুন্না

মির্জাপুরে কোরবানির ঈদকে সামনে রেখে ছোটবড় লক্ষাধিক গবাদিপশু পালন করা হয়েছে। কিন্তু মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে পশুর হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে হতাশ হয়ে পড়েছেন খামারীরা। আসন্ন ঈদে পশুগুলো বিক্রি করতে পারবেন কি না এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
খামারীদের দাবি, এবার করোনার কারণে মির্জাপুরের দেওহাটায় পশুরহাট বসতে দেওয়া হচ্ছে না। এ অবস্থায় তাদের পালিত গবাদিপশু হাটে তুলতে পারছেন না। ঈদে পশুগুলো বিক্রি করতে না পারলে ব্যয় বাড়তেই থাকবে। এতে চরম লোকসানের মুখে পড়বেন তারা।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবারের কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলায় গবাদিপশু লালন পালন করেছেন। বিক্রির তালিকায় রয়েছে ষাঁড়, বলদ, গাভী, বকনা, মহিষ, ছাগল, ভেড়াসহ অন্যান্য প্রাণি। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে তালিকার বাইরেও ছোটছোট খামার ও বাড়িতে গবাদিপশু পালন করা হয়েছে।
জানা গেছে, স্থানীয়ভাবে পালিত এসব গবাদিপশু থেকে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকেন খামারীরা। লাভজনক হওয়ায় অনেক বেকার যুবকরা আত্মনিয়োগ করেছেন এ পেশায়। সফলতাও পেয়েছেন অনেকে। কিন্তু করোনার কারণে হাট বন্ধ হয়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় ফেলেছে তাদের। উপজেলার দেওহাটা সর্ব বৃহৎ পশুরহাট। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন হাটে অস্থায়ী পশুরহাট বসানো হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে আপাতত এসব হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মোট সংখ্যা দিন দিন বাড়ছে। আর এ কারনে আপাতত পশুর হাট বন্ধ করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে স্বাস্থবিধি মানে হাটে আসবে ক্রেতা এবং বিক্রেতা এই শর্তে পশুর হাটের অনুমতি দেয়ার কথা ভাবছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com