1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে শেষ হল ভূমি মেলা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে শেষ হল ভূমি মেলা

  • আপডেট টাইম : Tuesday, May 27, 2025
  • 377 বার
Messenger creation 6B9C35EF B848 481A A35C 8FEFB0DB3C39

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ৩ দিন ব্যাপি ভূমি মেলা। মঙ্গলবার (২৭ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে এই সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৫ মে স্থানটিকে ৩ দিন ব্যাপি ভূমি মেলা শুরু হয়েছিল।

সমাপণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ, সেবা প্রত্যাশী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমি সম্পর্কে ধারণা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ শেষে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ৩জনকে পুরস্কৃতও করা হয় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে। এছাড়া বেশকয়েকজন সেবা প্রত্যাশীদের হাতে তাদের নামজারি, মিস কেসের রায়সহ অন্যান্য আবেদিত সেবা তুলে দেওয়া হয়।

উপজেলা সার্ভেয়ার মো. আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও মির্জাপুর পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াহ ইয়া খান মারুফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম , জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com