1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া; জনমনে আতঙ্ক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া; জনমনে আতঙ্ক

  • আপডেট টাইম : Monday, January 24, 2022
  • 2046 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

মো. জোবায়ের হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে হাফ ডজন মোটর সাইকেলযোগে একদল কিশোরকে দেশীয় অস্ত্র হাতে সন্ত্রাসী কায়দায় মহড়া দিতে দেখা গেছে। হঠাৎ এমন ফিল্মি স্টাইলের অস্ত্র মহড়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মির্জাপুর বাইপাস, মির্জাপুর পৌর শহরের ইউনিয়ন পাড়া, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও বাজার এলাকায় এই মহড়ার ঘটনা ঘটে। সিগারেট খাওয়া নিয়ে দুটি কিশোর গ্রপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মহড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মির্জাপুর পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ এলাকায় ১৬-২০ বছর বয়সী অন্ততপক্ষে ২০-৩০ জনের একটি দলকে নেয়। সেসময় কোন একটি বিষয়কে কেন্দ্র করে তাদেরকে মারমুখী ভূমিকায় দেখতে পান স্থানীয়রা। এরপর সন্ধ্যা থেকে শুরু রাত সাড়ে আটটা পর্যন্ত দু’বার হাফ ডজন মোটর সাইকেলযোগে ১৪-১৮ জনের একটি দলকে দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় মির্জাপুর পৌর সদরের ভিতরেই। এরআগে দুপুরের দিকে একটি গ্রুপ মারমুখী ভূমিকায় বাজারের বিভিন্ন স্থান পদক্ষীণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে আটটার দিকে একদল তরুন-কিশোর বেশ কয়েকটি মোটরসাইকেলেযোগে বাজারের কয়েকটি অংশ পদক্ষীণ করে। সেসময় মোটর সাইকেলের পেছনে বসা প্রত্যেকের কাছে রামদা, লোহার রড, সাইকেলের গিয়ার গার্ড দিয়ে বানানো বিশেষ ধরনের ধারালো অস্ত্র, লাঠি ইত্যাদি দেখা যায়।

প্রসঙ্গত, মির্জাপুরে দীর্ঘদিন ধরেই নীরব আলোচনায় ছিল কিশোর গ্যাং। সর্বশেষ গত দূর্গাপূজা চলাকালীন একটি কিশোর গ্রুপ কর্তৃক পূজা মন্ডপের প্যান্ডেলের কাপড় ছেড়া ও মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে মামলাও দায়ের করে। এর আগে গত বছরের মার্চে উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে কিশোর গ্যাংয়ের কিছু বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে। যে ঘটনায় একটি জাতীয় দৈনিকে ‘ মির্জাপুরে কিশোর গ্যাংয়ের দাপটে তটস্থ দুটি গ্রামের মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এছাড়া খোঁজ নিয়ে ও বিভিন্নজনের সাথে কথা বলে জানা গেছে, দিনকে দিন উপজেলা জুড়ে কিশোর গ্যাংয়ের আয়তন বৃদ্ধি পাচ্ছে। যাদের অধিকাংশ মাদক সেবন, বিক্রিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হচ্ছে। তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে অধিকাংশের থানা-পুলিশের দ্বারস্থ না হওয়ায় এ সমস্যা ততটা গুরুত্ব পাচ্ছেনা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, ‘‘একদল কিশোরের উশৃঙ্খল মহড়ার কথা শুনেছি। তাদেরকে খোঁজা হচ্ছে। মির্জাপুরে কোন কিশোর গ্যাং বরদাস্ত করবোনা।’’

নিউজটি শেয়ার করুন..

9 responses to “মির্জাপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া; জনমনে আতঙ্ক”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Avatar of Robertkeype Robertkeype says:

    The best place for health consultations.
    can you get cheap lisinopril prices
    Every international delivery is prompt and secure.

  3. Avatar of LorenzoBeevy LorenzoBeevy says:

    Prescription Drug Information, Interactions & Side.
    where to buy cheap lisinopril without a prescription
    Their medication synchronization service is fantastic.

  4. Avatar of BryanAffof BryanAffof says:

    Their global presence never compromises on quality.
    generic fluoxetine
    Cautions.

  5. Avatar of BryanAffof BryanAffof says:

    I always find great deals in their monthly promotions.
    can i take gabapentin for sciatica
    drug information and news for professionals and consumers.

  6. Avatar of BryanAffof BryanAffof says:

    A pharmacy that truly understands international needs.
    buy generic lisinopril without insurance
    Their loyalty program offers great deals.

  7. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  8. Avatar of binance binance says:

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  9. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com