1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কনস্টেবল নিহত, ওসিসহ আহত দুইজন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুরে কনস্টেবল নিহত, ওসিসহ আহত দুইজন

  • আপডেট টাইম : Sunday, August 7, 2022
  • 408 বার
IMG 20220807 200959

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার এক কনস্টেবল নিহত ও ওসিসহ দুইজন আহত হয়েছেন।
রোববার (৭ই আগস্ট) রাত আড়াইটার দিকে টহলরত অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানান গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল।

এ দুর্ঘটনায় নিহত মনির হোসেন (২৫) ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার মিয়া ছেলে বলে গোড়াই হাইওয়ে সূত্রে জানা গেছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল ও কনস্টেবল আলতাফ হোসেন (২৬)

আহতসূত্রে জানা যায়, রাতে টহলরত অবস্থায় মহাসড়কের বোর্ডঘর এলাকায় চলমান অবস্থায় ঢাকামুখী একটি দ্রুতগামী বাস তাদের গাড়ীতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কনস্টেবল মনির গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
গোড়াই হাইওয়ের ওসি মোল্লা টুটুল বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আমি কর্মস্থলে আছি। নিহত মনিরের লাশ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। দুর্ঘটনা সৃষ্টিকারী বাসটি আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com