1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম : Monday, January 18, 2021
  • 834 বার
received 416944602858723

মোঃ সাজজাত হোসেন

‘আট পেরিয়ে নয়ে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকালে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেককাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী।
সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রা মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল এর সভাপতিত্বে এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মো. নাজমুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, প্রধান অতিথি মো. আবদুল মালেক প্রমুখ।

এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম সহিদ (দৈনিক দেশরুপান্তর), নিরঞ্জন পাল (দৈনিক জনকন্ঠ), মো. খাইরুল করিম পাপন (দৈনিক ভোরের ডাক), মো. হোসনি জুবাইরী (সম্পাদক বারবেলা), শাহ সৈকত মুন্না (দৈনিক খোলাকাগজ), মো.সাজজাত হোসেন (দৈনিক যুগান্তর), মো. রায়হান সরকার রবিন (সম্পাদক মির্জাপুর প্রতিদিন), উত্তম কুমার বনিক (নতুন প্রহর) মো. সাদিকুল ইসলাম সজিব (ঢাকা প্রতিদিন), মো. মোজাম্মেল (বিজয় টিভি), মো. সাদ্দাম হোসেন (আজকের টেলিগ্রাম), মো.রাব্বি ইসলাম (দৈনিক আমার বার্তা), মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য মো. সাহাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টিভির সমৃদ্ধি কামনা করেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com