1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এমপি-মন্ত্রীসহ আ. লীগের ১৫৭ নেতার বিরুদ্ধে মামলা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে এমপি-মন্ত্রীসহ আ. লীগের ১৫৭ নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : Thursday, August 22, 2024
  • 426 বার
IMG 20230517 180951

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলে মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে স্কুলছাত্র ইমন মিয়া হত্যায় এমপি-মন্ত্রীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের ১৫৭ জন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে। এ ছাড়া এই মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে মির্জাপুর থানায় ইমনের ভাই সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবীতে কালিয়াকৈর থেকে একটি মিছিল এসে মির্জাপুর হাইওয়ে থানায় হামলা করে ওই মিছিলে ইমন মিয়া অংশগ্রহণ করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গুলি করলে সে লুটিয়ে পড়ে । পরে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীণ অবস্থায় ইমনের মৃত হয়।

ছাত্র ইমন হত্যা মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য খান আহম্মেদ শুভ, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুর ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেতাব মাহমুদ প্রমুখ।

মির্জাপুর থানা পুলিশের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, শিক্ষার্থী ইমনের ভাই বাদী হয়ে সাবেক এমপি-মন্ত্রীসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com