1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এতিম দুই শিশু সন্তান নিয়ে পৌরসভার উন্নয়ন করে যাচ্ছেন মেয়র সালমা আক্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে এতিম দুই শিশু সন্তান নিয়ে পৌরসভার উন্নয়ন করে যাচ্ছেন মেয়র সালমা আক্তার

  • আপডেট টাইম : Wednesday, December 23, 2020
  • 1237 বার
131930936 1303140806718711 5933350794546473500 n

মীর আনোয়ার হোসেন টুটুল
এতিম দুই শিশু সন্তান নিয়ে পৌরসভার সুষম উন্নয়ন করে যাচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার জনপ্রিয় প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্ত্রী বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার শিমুল। উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত হয়ে অল্প দিনের ব্যবধানে তিনি পৌরবাসির আস্থা অর্জনসহ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোতিায় তিনি ঘোষনা দিয়েছেন তার স্বামী প্রয়াত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ভিপি সাহাদৎ হোসেন সুমনের অসমাপ্ত কাজ সমাপ্ত করে পৌরসভাকে একটি আদর্শ ও মডেল হিসেবে উপহার দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম মির্জাপুর পৌরসভার উন্নয়নের জন্য ২৪ কোটি টাকার ৩৪ টি অগ্রাধিকার প্রকল্প দিয়েছেন। যার কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও দল তাকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করবেন বলে দলীয় সূত্র ও সাধারন ভোটারগন জানিয়েছেন। আজ বুধবার মির্জাপুর পৌরসভা সুত্রে এ সব তথ্য জানা গেছে।
পৌরসভা সুত্র জানায়, প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার মন্ত্রনালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), স্থানীয় সরকার বিভাগ পরিকল্পনা-১ শাখা, স্মারক নং-৪৬.১৯৩.০১৪.০১.৫০.৪৬২.২০১৯-৭৩৮ তারিখ- ১৮ নভেম্বর-২০২০ইং এবং পরিকল্পপনা কমিশনের স্মারক নং-২০.০৩.০০০০.৮০৪.১৪.০৫৭.২০.৩৩ তারিখ ১০/০৮/২০২০ ইং মির্জাপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের রাস্ত- ঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থাসহ ৩৪ টি উন্নয়ন প্রকল্পের জন্য ২৩ কোটি ৪০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। মন্ত্রনালয়ের সিনিয়র সহাকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ ফাইলে স্বাক্ষর করেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম জানান, চলতি বছরের ১১ ফেব্রুয়ারী জনপ্রিয় প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন স্টোক জনিত কারনে মারা যান। স্থানীয় আওয়ামীলীগ বিনা প্রতিদ্বন্ধিতায় তার স্ত্রী সালমা আক্তার শিমুলকে মেয়র নির্বাচিত করেন। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি জননেতা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌর কাউন্সিলরগন, আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পৌরসভাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মেয়র সালমা আক্তার শিমুল। দলের একাধিক নেতা জানিয়েছেন, পৌরসভার উন্নয়ন করতে হলে সালমা আক্তার শিমুলের কোন বিকল্প নেই।
এ ব্যাপারে সালমা আক্তার শিমুল বলেন, তার এতিম দুই শিশু সন্তান নিয়ে স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ৯ টি ওয়ার্ডে দিন রাত কাজ করে যাচ্ছেন। ব্রিজ-কালভার্ট, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, নারী উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মুল ও সামাজিক উন্নয়ন মুলক নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগের তৃনমুলের নেতাকর্মী এবং সাধারন ভোটারগন তার প্রতি আস্থা অনেক বেশী। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ড আমার প্রয়াত স্বামী ও এতিম দুই শিশু সন্তানের প্রতি সদয় হয়ে পৌরসভার ধারাবাহিক উন্নয়নে আমাকে মেয়র পদে মনোনয়ন দিবেন বলে আমার বিশ^াস।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, আগামী পৌর সভার নির্বাচনে মেয়র পদে দলীয় সভায় তৃনমুল নেতা কর্মীদের মতামতে বর্তমান মেয়র সালমা আক্তার শিমুলের নাম এক নম্বরে দিয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডের নিকট সুপারিশ করা হয়েছে। দলের সিন্ধান্ত উপেক্ষা করে কোন নেতা নির্বাচনে অংশ গ্রহন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com