1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এক বৃদ্ধের করোনা শনাক্ত, ২৫ বাড়ি লকডাউন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে এক বৃদ্ধের করোনা শনাক্ত, ২৫ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম : Friday, May 8, 2020
  • 1408 বার
received 549803609264451 mh1588930920333

মো. জাহাঙ্গীর হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।গত দুইদিনে এ উপজেলার তিনজন করোনা শনাক্ত হল। আক্রান্ত ব্যক্তি কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়ি ফিরেছেন। আক্রান্ত ব্যক্তির আশপাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এনিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ জনে।
শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তিসহ চারজন গত কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য বিভাগ ওই চারজনসহ উপজেলার ১৬ জনের নমুনা সংগ্রহ করে ৬ মে ঢাকার রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায়।
আজ শুক্রবার তার করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ পরযন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৯৮ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে করোন শনাক্ত হল আটজনের।
আক্রান্ত আটজনের মধ্যে দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেন একজন বাড়িতে আইসোলেশনে এবং বাকি চারজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার আশপাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
নোট: আব্দুল করিম (৫৯), বাড়ি পুরাতন কহেলা, উয়ার্শী ইউনিয়ন, মির্জাপুর।

নিউজটি শেয়ার করুন..

One response to “মির্জাপুরে এক বৃদ্ধের করোনা শনাক্ত, ২৫ বাড়ি লকডাউন”

  1. I am really inspired along with your writing abilities and also with the layout for your weblog. Is that this a paid theme or did you modify it your self? Anyway stay up the nice high quality writing, it’s rare to look a great weblog like this one nowadays!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com