1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে একই চক্র ঘটায় দুই ডাকাতি, অবশেষে গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে একই চক্র ঘটায় দুই ডাকাতি, অবশেষে গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, August 8, 2025
  • 423 বার
Messenger creation E0DBFB80 1CA6 4FF9 96CD 04AA8513B91E

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ দিনের ব্যবধানে সংগঠিত হওয়া দুটি ডাকাতির ঘটনায় একই চক্রের প্রমাণ পেয়েছে পুলিশ। গেল বছরের ২রা নভেম্বর ও ১৫ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই পৃথক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা তৈল বোঝাই করা ট্রাক ডাকাতি করে। সর্বশেষ ওই দুটি ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো দশে।

শুক্রবার (৮ আগস্ট) গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পানপরী গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে মানিক মিয়া (৩৮) ও একই জেলার ফুলপুর থানার ইমাদপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৫২)।

পুলিশ জানায়, চক্রটি গত ২রা নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে ৪৫ ড্রাম সয়াবিন তৈল ও ১৫ ড্রাম পামওয়েল তৈলের ড্রাম এবং ১৫ ডিসেম্বর ৭৫ ড্রাম সয়াবিন তৈলসহ ট্রাক ডাকাতি করে। এপর্যন্ত তারা ডাকাতি হওয়া তৈলের মধ্যে ৫৪ ড্রাম তৈল, ৩০টি খালি ড্রাম ও ১৬৫ লিটার তৈল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা মো. জুয়েল বলেন, আদালত নিয়মিত কার্যক্রম শুরু করলে গ্রেপ্তার দুজনের ১০ দিনের রিমা- আবেদন করা হবে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ডাকাত চক্রটির ১০ সদস্যকে আইনের আওতায় আনা গেছে। জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে আমরা তৎপর রয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com