1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানববন্ধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানববন্ধন

  • আপডেট টাইম : Monday, January 22, 2024
  • 356 বার
IMG 20240122 205247

মো.জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

সম্প্রতি সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লিটন চন্দ্র সাহা, কনসালটেন্ট ফিজিক্যাল মেডিশিন ডাঃ মুবদিউর রহমান মিথুন, মেডিকেল অফিসার ডাঃ শাকিল মিয়া ও ডাঃ রাফিজা বিনতে সালাউদ্দিন, নার্সিং সুপারভাইজার শরিফা আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইজাজুল হক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অমূল্য সরকার প্রমুখসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে ওই হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি কর্মস্থল নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মধ্যরাতে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চার বন্ধু গুরুতর আহত হওয়ার পর তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কিন্তু নিহতদের চিকিৎসা ঠিকমতো হয়নি এমন অভিযোগ করে হাসপাতাল কমপ্লেক্স, ইমার্জেন্সি রুম, চিকিৎসক কোয়ার্টার ও নার্সিং কোয়ার্টারে ভাংচুরসহ অগ্নি সংযোগ করে উত্তেজিত জনতা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com