1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ঈদে বিনামূল্যে ২৯ হাজার পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে ঈদে বিনামূল্যে ২৯ হাজার পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল

  • আপডেট টাইম : Saturday, July 25, 2020
  • 1274 বার
mirzapur pic 24 07 2020

মোঃ জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে ২৮ হাজার ৬২১ দুস্থ পরিবারে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। আজ শনিবার সকালে মির্জাপুর পৌরসভা কার্যালয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল আমিরুল কাদের লাবন, এস এম রাশেদ ও প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে ২৪ হাজার ও পৌরসভায় ৪ হাজার ৬২১ দুস্থ পরিবার এই চাল পাচ্ছেন। যাদের জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া, দিনমজুর অথবা নারী শ্রমিক ও ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল তাদের মধ্যে এসব চাল বিতরণ করা হবে।
শনিবার পৌরসভায় ও রবিবার থেকে প্রত্যেক ইউনিয়নে চাল বিতরণ শুরু হয়ে ২৮ জুলাইয়ের মধ্যে চাল বিতরণ শেষ করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানান, ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com