1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইনসার্ভিস বিভাগীয় ক্যাডেটদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে ইনসার্ভিস বিভাগীয় ক্যাডেটদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Monday, November 4, 2024
  • 275 বার
IMG 20241104 194145

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) এ ইনসার্ভিস বিভাগীয় ক্যাডেটদের (এসআই) ২১ তম ডিসি কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪ নভেম্বর) সকাল আটটায় সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি অর্জনে পুলিশের গুরুক্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলায় পুলিশ সদস্যদের প্রস্তুত থাকতে হবে। একটি গণমুখী জবাবদিহীমূলক দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মানবাধিকার সুরক্ষার বিষয়েও পুলিশের বিশেষ দৃষ্টি রাখতে হবে। একজন পুলিশ কর্মকর্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত প্রতিটি ব্যক্তির মানবাধিকারকে সম্মান করা। সবশেষে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের গণআকাঙ্খা পূরণে পুলিশ সদস্যদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডেপুটি কমান্ড্যান্ট মো. মাহফুজুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন)- আব্দুর করিম শাহ চৌধুরী, পুলিশ সুপার ( ট্রেনিং)- আ ফ ম আল কিবরিয়াসহ ট্রেনিং সেন্টারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১তম ব্যাচে ২৫৭জন ক্যাডেট প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com