1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল মির্জাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারিদের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান ‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’ মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম গ্রেপ্তার ‘জামায়াত কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিকে ব্যবহার করেছে’ বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

মির্জাপুরে ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

  • আপডেট টাইম : Wednesday, November 27, 2024
  • 176 বার
Messenger creation C33B09A0 3D75 4033 B9A4 DE1BF846C3AE

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ভিত্তিক ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মিলনায়তনে ‘গুড নেইবারস্ বাংলাদেশ সখীপুর সিডিপির আয়োজনে এ অনুষ্ঠান হয়।
আয়োজিত অনুষ্ঠানে সখীপুর সিডিপি ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ এর ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, ফ্যাসিলিটেটর সিডিপি এডমিন আব্দুল হালিম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জিএনবি সখীপুর আশা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রবীর চন্দ্র দাস।

জানা যায়, প্রাথমিক পর্যায়ে উপজেলার বাছাইকৃত ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ১৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে মেধা তালিকার শীর্ষে ২৫ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নেয়। তাদের মধ্যে শীর্ষ ৫ জনকে পুরস্কৃত করা হয়। এ ৫ জন জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পরে শীর্ষ ৫ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com