1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আ,লীগ নেতা মুক্তিযোদ্ধা রাজ্জাক বিএসসি’র ইন্তেকাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে আ,লীগ নেতা মুক্তিযোদ্ধা রাজ্জাক বিএসসি’র ইন্তেকাল

  • আপডেট টাইম : Wednesday, April 1, 2020
  • 814 বার
Mirzapur Razzak BSc Pic

মো. জাহাঙ্গীর হোসেন: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিএসসি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি — রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার রাতে বাঁশতৈল গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিএসসি বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বাধ্যর্ক জনিত কারণে ওই পদ ছেড়ে দেন।
বাঁশতৈল এম মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গত কয়েক বছর ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা সাড়ে এগারটায় বাঁশতৈল ঈদগাহ্ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাঁশতৈল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনসহ সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক বিএসসি’র মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলূর রহমান ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য খান আহম্মেদ শুভ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com