1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার

  • আপডেট টাইম : Saturday, April 11, 2020
  • 1276 বার
Technical

সাদিকুল ইসলাম :
হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হয়েছে। উপজেলার পৌর এলাকায় পোষ্টকামুরী গ্রামে অবস্থিত স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এর পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত আলহাজ্ব শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজে এই কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে।

92473745 1269605149896348 6314757739474059264 n 1
মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার 4


বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারটি পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম শহিদ, মির্জাপুর প্রতিদিন ডটকম এর সম্পাদক মোঃ রায়হান সরকার রবিন, যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ সাজজাত হোসেন উপস্থিত ছিলেন। প্রাতিষ্ঠানিক এই হোম কোয়ারেন্টিনে ডাক্তার, নার্স ও বাবুর্চিসহ সকল সুযোগ-সুবিধা থাকবে।

92942600 522825445060123 295271992213372928 n 1
মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার 5


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্ত আবদুল মালেক বলেন, মির্জাপুর উপজেলায় যারা হোম কোয়ারেন্টিন মানবে না তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হবে। প্রায় অর্ধশতাধিক লোকের ধারণক্ষমতাসম্পন্ন এই সেন্টারটি খুব শীঘ্রই প্রস্তুত করা হবে। এখানে যাদের রাখা হবে তারা নিজের ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন না বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে কলেজ প্রতিষ্ঠাতা, স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন বলেন, দেশ ও জাতির স্বার্থে আমি যেকোন কিছু করতে প্রস্তুত। বিগত দিনে মির্জাপুরবাসীর বিপদে আপদে যেভাবে পাশে ছিলাম সেইভাবেই আমি মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছি। আল্লাহ তায়ালা যেন আমাদের এই মহামারি থেকে শীগ্রই রক্ষা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com