1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আরও ৬৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে আরও ৬৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

  • আপডেট টাইম : Monday, March 20, 2023
  • 673 বার
IMG 20230321 003419

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় ও চতুর্থ ধাপে আরো ৬৪ গৃহহীন জমিসহ আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা বাড়ি পাচ্ছেন।আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্স মাধ্যমে জমিসহ সেমিপাকা এসব বাড়ি তালিকাভুক্ত গৃহহীনদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপে ৩০৭ টি জমিসহ বাড়ি হস্তান্তর করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, তৃতীয় ও চতুর্থ ধাপে মোট ১১২ টি সেমিপাকা বাড়ির নির্মাণ কাজ চলছে। এর মধ্যে ৬৪ টি দুই শতক জমিসহ সেমিপাকা বাড়ি আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিভিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করবেন।এসব বাড়ি লতিফপুর, আজগানা, বহুরিয়া, বাঁশতৈল, তরফপুর, উয়ার্শী, বানাইল ও আনাইতারা ইউনিয়নে এসব বাড়ি নির্মাণ করা হয়েছে। এসব গৃহহীনদের স্বাবলম্বি করতে সরকারী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান আরও বলেন, ইতিমধ্যে যারা ঘর পেয়েছেন তারা স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন। করোনাকালীন ও বর্তমান সময়ে এ সকল দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে।

একই সাথে কোন ভূমিহীন, গৃহহীন যেন প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। আগামী ২২মার্চ এ উপজেলায় চতুর্থ ধাপে ৬৪টি উপহারের ঘর বুঝিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com