1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আধাঘন্টা সময় বেঁধে দিয়ে দোকান গুড়িয়ে দেওয়ার হুমকি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুরে আধাঘন্টা সময় বেঁধে দিয়ে দোকান গুড়িয়ে দেওয়ার হুমকি

  • আপডেট টাইম : Tuesday, August 11, 2020
  • 840 বার
Mirzapur Shopkeeper Threat pnc 2 11 08 2020

মো. জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে আধাঘন্টা সময় বেঁধে দিয়ে দোকানঘর ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। অন্যথায় মার্কেট গুড়িয়ে দেওয়ার দেয়া হবে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে মির্জাপুর পৌর ৯ নম্বর ওয়ার্ড কুতুববাজার এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মার্কেটের মালিক তাহেরুল ইসলাম সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
অভিযোগে মার্কেটের মালিক উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের তাহেরুল ইসলাম জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজনগর মৌজায় ৪০১ নং খতিয়ানে ৫৪ নম্বর দাগে ক্রয় সূত্রে তাদের ২১ শতাংশ জমির ওপর একটি মার্কেট রয়েছে। গতকাল সোমবার সকালে বুড়িহাটী গ্রামের আবু সাঈদ ভেন্ডার ও শহিদুর রহমান ভেন্ডার মার্কেটের একাংশ দাবি করে পাশেই একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। পরে আবু সাঈদ ওই মার্কেটের ভাড়াটিয়া আবদুল মালেক মিয়াকে দোকানঘর ছেড়ে দেয়ার জন্য আধাঘন্টা সময় বেঁধে দিয়ে হুমকি দেন। সময় পার হলে দোকানঘর গুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে ভাড়াটিয়া মালেক মিয়া জানান। ঘটনার সময় ওইস্থানে উপস্থিত থাকা আরেক দোকানদার বজলু মিয়া বলেন, মালেকের দোকানে চা খেতে এসে আবু সাঈদের সাথে আরো লোকজন দেখতে পাই। তারা মালেককে আধাঘন্টা সময়ের মধ্যে দোকান থেকে চলে যেতে বলে। সময় পার হলে দোকান গুড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেন।
অভিযুক্ত আবু সাঈদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটা বিতর্কিত। তাই দোকানদার মালেক মিয়াকে বলেছি ভাড়া না দিতে। আধাঘন্টা সময় বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি মুঠোফেনের লাইন কেটে দেন।
মার্কেটের মালিক তাহেরুল ইসলাম জানান, দীর্ঘ কয়েক বছর আগে ওই দাগে ২১ শতাংশ জমি ক্রয় করে তার ওপর মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। হঠাৎ করে আবু সাঈদ তার লোকজন নিয়ে এসে মার্কেটের একাংশ দাবি করে আধাঘন্টা সময়ের মধ্যে ছেড়ে দেয়ার জন্য হুমকি দেন। অন্যথায় মার্কেট গুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে জানান। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
মির্জাপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) (ওসি) মো. সায়েদুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com