1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : Thursday, December 31, 2020
  • 680 বার
Mirzapur Pic 01 31 12 2020

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে উপজেলার পাহাড়ি অঞ্চলের দুই সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) উপজেলার বাঁশতৈল ইউনিয়নে গোড়াই-সখিপুর সড়কের খলিলুর রহমান কলেজের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

জানা গেছে, টাঙ্গাইলসহ আশপাশের কয়েকটি উপজেলার জমি ১৯২০ সালে সেটেলমেন্ট রেকর্ডভুক্ত হওয়ার পর তৎকালীন সরকার ১৯২৭-২৮ সালে গেজেট মূলে মির্জাপুরসহ আশপাশের কয়েকটি অঞ্চলের জায়গা বন বিভাগের কাছে ন্যস্ত করে। তৎকালীন এরশাদ সরকার ১৯৮২ সালে আটিয়া অধ্যাদেশ জারি করে। বসতবাড়িসহ সাধারণ মানুষের ১৯৬২ সালের রেকর্ডভুক্ত জমিও এই অধ্যাদেশের আওতায় আনা হয়। এই অধ্যাদেশের আওতায় বর্তমানে প্রায় ৪৫ হাজার একর জমি রয়েছে।

বেলা এগারটার দিকে পাহাড়ী অঞ্চল বাঁশতেল ইউনিয়নের গায়রাবেতিল, বালিয়াজান, মোতারচালা, আজগানা ইউনিয়নের তেলিনা, চিতেশ্বরী, বেলতৈলসহ কয়েকটি গ্রামের দুই সহস্রাধীক নারী-পুরুষ গোড়াই- সখিপুর সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী শুরু করেন। এগারটা থেকে বারটা পর্যন্ত চলে এই কর্মসূচী। ঘন্টা ব্যাপি চলা এই কর্মসূচীর কারনে গোড়াই- সখিপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল হক, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান নুুরুল ইসলাম নুরু ও শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আদিবাসী নেতা সুনীল সারথি বর্মণ, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম, শমসের আলী মাষ্টার প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে অংশ নেওয়া গায়রাবেতিল গ্রামের বাসিন্দা সাহেরা বেগম, একই গ্রামের মঞ্জুয়ারা বেগম, বালিয়াজান গ্রামের আব্দুস সাত্তার, একই গ্রামের আব্দুর রহমান জানান আটিয়া অধ্যাদেশের কথা বলে বন বিভাগের কর্মকর্তারা তাদের বাড়ি ঘড় ভেঙ্গে দেওয়ার হুমকি দিচ্ছে। তারা এই কালো আইন বাতিলের জন্য সরকারের নিকট দাবি জানান।

টাঙ্গাইল জেলা বন কর্মকর্তা ড. জহিরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটিয়া বন অধ্যাদেশ আওতার বাইরে কোন ঘর বাড়ি উচ্ছেদের নোটিস দেওয়া হয়নি। তবে এই অধ্যাদেশের আওতাভূক্ত সব জমিই বন বিভাগের বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com