1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আগুনে পুড়ে ছাই ৮ টি দোকান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে আগুনে পুড়ে ছাই ৮ টি দোকান

  • আপডেট টাইম : Tuesday, July 16, 2024
  • 413 বার
IMG 20240716 123705

মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

মির্জাপুর বাজারে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রশাসন বলছে, ২ কোটি টাকার ক্ষতি হয়েছে অগ্নিকান্ডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে মাতৃভাষনালয় দোকানের পেছনের দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূতের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পল্লীবিদ্যুতের গাফিলতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। বিদ্যুতের লাইন বন্ধ করার জন্য ফায়ার সার্ভিস মির্জাপুর পল্লীবিদ্যুতের ডিজিএম,এজিএম, পল্লীবিদ্যুতের জরুরী সেবা কেন্দ্রে ফোনে একাদিক বার চেষ্টা করেও না পাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে । আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী। তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে বিদ্যুতের লাইন বন্ধ না করায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী স্টেশন কর্মকর্তা মতিউর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com