1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : Saturday, June 28, 2025
  • 407 বার
Messenger creation 4BC51BDE BDDE 46B1 A137 B9479D5DA35D

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পরিচয়পত্র প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে সরকারি ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর শাখা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক শিক্ষক মো. আ. মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন, শিক্ষক সমিতির জেলা সভাপতি মোজাহারুল ইসলাম মাজহার, সাধারণ সম্পাদক হারুনার রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারনী কমিটির সভাপতি আব্দুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান থেকে ৩১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা ক্রেস্ট ও ৪ শত শিক্ষক-শিক্ষিকাকে পরিচয় পত্র প্রদান করা হয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com