1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে- ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে- ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম

  • আপডেট টাইম : Wednesday, October 8, 2025
  • 335 বার
Messenger creation DED609A6 75E0 479C 8540 6EC8F1E1ABC5

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের ডিআইজি ও টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম।
তিনি বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে আটটায় বিভাগীয় ক্যাডেট ২২তম ব্যাচের (এসআই) কর্মরতদের বাধ্যতামূলক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পিটিসির ট্রেনিং পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোহাম্মদ আশফাকুল আলম বলেন,‘বিশ্বয়ানের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হওয়ায় পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। তাই যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ, অপরাধ নিয়ন্ত্রনের মাধ্যমে নিজেকে সফল তদন্তকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করতে হবে।’ প্রধান অতিথি প্রশিক্ষনে অংশ নেওয়া ৩জন সেরা ক্যাডেটকে পুরস্কার তুলে দেন। ২২তম ব্যাচে ২৭৬জন বিভাগীয় ক্যাডেট কৃচকাওয়াজে অংশ নেন। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মনেনজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com