1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ভাঙনরোধে বিএনপি- গ্রামবাসী মিলে জিও ব্যাগ ফেলার উদ্যোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

ভাঙনরোধে বিএনপি- গ্রামবাসী মিলে জিও ব্যাগ ফেলার উদ্যোগ

  • আপডেট টাইম : Sunday, April 20, 2025
  • 296 বার
IMG 20250420 224125

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
নদী ভাঙন রোধে নিজেদের অর্থায়নে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলার ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। এই উদ্যোগে প্রথমে উক্ত ইউনিয়ন বিএনপি ও পরবর্তীতে উপজেলা বিএনপি আর্থিকভাবে শামিল হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে যৌথ উদ্যোগে উপজেলার ফতেপুর ইউনিয়ন থলপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় জিও ব্যাগ ফেলে এই কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

জানা গেছে, থলপাড়া ব্রিজের নিচে ঝিনাই নদীতে গত কয়েক বছর ধরে বর্ষাকালে ভাঙন দেখা দিচ্ছিল। ভাঙনের ফলে নদীর থলপাড়া অংশে নির্মিত ব্রিজটিও হুমকির মুখে পড়েছে। এবছরেও গত এক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে ঝুকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয় গ্রামবাসী। এরপর বিষয়টির সাথে শামিল হয় উক্ত ইউনিয়ন ও উপজেলা বিএনপি। নদীর কয়েকটি পয়েন্টে ৮ লাখ টাকা ব্যয়ে ২ হাজার জিও ব্যাগ ফেলা হবে বলে জানিয়েছেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল খান।

একাজের উদ্বোধনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক জুয়েল খান প্রমুখ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ব্রিজ রক্ষায় স্থানীয় বিএনপি এবং থলপাড়া গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়। সেই কর্মসূচীর সাথে উপজেলা বিএনপি একাত্মতা ঘোষনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com