1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম : Sunday, June 21, 2020
  • 1390 বার
received 1513897988782960

দীপক বিশ্বাস রাজীবঃ মির্জাপুরে বিলের ধারে মহিষ চড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল আটটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অবিরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন অভিরামপুর গ্রামের মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. শাজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী বিলকিস বেগম এলেনা (৩০)। এ সময় তাদের স্কুল পড়ুয়া ছেলে অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়।

গ্রামবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে শাজাহান মিয়া অন্যদিনের মত মহিষ চড়াতে বাড়ির পাশে বংশী বিলের ধারে যান। মহিষ চড়ানোর এক পর্যায়ে মাঠের ওপর পড়ে থাকা ওয়াপদার বিদ্যুতের লাইনের তারে শাজাহান জড়িয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী বিলকিস বেগম এলেনা এগিয়ে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা তাদের চৌদ্দ বছরের ছেলে স্কুল ছাত্র অনিক অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে এসে শাজাহানকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।

শাজাহানের পিতা ওয়াজউদ্দিন হাসপাতালের সামনে ছেলে ও ছেলের স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে কান্না ও বিলাপ করে বলেন, ওয়াপদার বিদ্যুত অফিসের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে আমার সর্বনাশ হয়েছে। এর বিচার চান তিনি।

মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, ওয়াপদা কর্তৃপক্ষের খাম খেয়ালীপনায় প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটছে যা খুবই দুঃখ জনক।

এদিকে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিরামপুর গ্রামটিতে শোকের ছাড়া নেমে এসেছে জানা গেছে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com