1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বহু বছর ধরেই বাজার পরিস্থিতি অস্বাভাবিক- আমির খসরু মাহমুদ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

বহু বছর ধরেই বাজার পরিস্থিতি অস্বাভাবিক- আমির খসরু মাহমুদ

  • আপডেট টাইম : Saturday, October 12, 2024
  • 237 বার
Messenger creation 3BA3C88C 6115 4C01 917A 1B6E4DEE0BFA

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বহু বছর ধরেই বাজার পরিস্থিতি অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা নাট মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাজার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, বহু মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে, জীবন যাত্রার মান কমে গেছে এবং এইটা অব্যাহত আছে। এখানে পরিবর্তন আনতে হবে, সবাই মিলে কাজ করতে হবে, সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে হবে। গত ১৫-১৬ বছর দেশে গণতন্ত্র না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 
তিনি আরো বলেন, যত কম সময়ের মধ্যে সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা প্রচলিত করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে যার মাধ্যমে জনগণ তার মালিকানা ফিরে পাবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষযক সম্পাদক সাঈদুর রহমান সাইদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ অন্যরা।

এরপর আমীর খসরু মাহমুদ চৌধুলী দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামন্ডপ পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থানা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com