1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
প্রবাসে থেকেও কর্মহীনদের পাশে গরীবের বন্ধু লিটন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রবাসে থেকেও কর্মহীনদের পাশে গরীবের বন্ধু লিটন

  • আপডেট টাইম : Saturday, April 4, 2020
  • 801 বার
91436207 1080431028979831 8910250285113278464 o

মো. জাহাঙ্গীর হোসেন :

টাঙ্গাইলের মির্জাপুরের অসহায় ও দুস্থ মানুষের বন্ধু আ,লীগ নেতা আবুল কালাম আজাদ লিটন।কারো দুরস্থার কথা জানলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন এই নেতা।এই সময়ে প্রবাসে খাকলেও করোনার প্রভাবে দেশে কর্মহীন ১২শ ৫০পরিবারে খাদ্যসামগ্রী দিচ্ছেন তিনি।ইতিমধ্যে উপজেলার শতশত গরীব মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার খরচ, অসুস্থ ও অসহায় মানুষকে আর্থিক সাহায্যের পাশাপাশি সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও অনুদান দিয়ে আসছেন তিনি।এছাড়া জনদুর্ভোগ লাগবে ব্যক্তিগত অর্থায়নে এলাকার রাস্তার উন্নয়ন ও সংস্কারও করে থাকেন লিটন। এতে মির্জাপুর উপজেলায় তিনি গরীবের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আবুল কালাম আজাদ লিটন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি। দুই যুগেওর বেশি সময় ধরে তিনি চীনের প্রাদেশিক শহর হংকং এ স্বপরিবারের বসবাস করে ব্যবসা করছেন।ব্যবসার প্রয়োজনে হংকং থাকলেও কয়েক মাস পর পর দেশে এসে সক্রিয় রাজনীতি ও জনসেবায় অংশ নিয়ে থাকেন।

জানা গেছে, বর্তমান সময়ে তিনি হংকং এ অবস্থান করলেও করোনার প্রভাবে নিজ উপজেলার কর্মহীন মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন।তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২শ ৫০কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।তাঁর দেয়া প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ১ কেজি লবন ও ১টি সাবান।তাঁর অনোপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা খোলা ট্রাকে খাদ্যসামগ্রী উঠিয়ে প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের কাছে পৌছে দিচ্ছেন।আর আবুল কালাম আজাদ লিটনের পক্ষে ইউনিয়নের নেতারা বাড়ি বাড়ি গিয়ে তা পৌছে দিচ্ছেন।

আওয়ামী পরিবারের সন্তান আবুল কালাম আজাদ লিটন ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন।ছাত্রত্ব শেষে তিনি প্রবাসে পাড়ি জমান। দুই যুগের বেশি সময় ধরে হংকং এ ব্যবসা করছেন। সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন রাজনীতির সঙ্গেও।ব্যবসার প্রয়োজনে বছরের বেশির ভাগ সময় হংকং থাকলেও কয়েক মাস পর পর দেশে আসেন  তিনি।অংশ নেন সক্রিয় রাজনৈতিক কর্মকান্ডে। প্রবাসে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে উপজেলা বাসীর খোঁজ খবর রাখেন।এসব মাধ্যমে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থী, অসুস্থ ও অসহায় মানুষের দুরবস্থা সম্পর্কে খবর জানলে নিজে অথবা লোকের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন লিটন।

বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে এভাবে উপজেলার অসহায় দুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছেন তিনি।পাশাপাশি এলাকার মসজিদ-মাদরাসা, কবরাস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নিজ অর্থায়নে রাস্তা-ঘাটও সংস্কার করে থাকেন।এতে মির্জাপুর উপজেলায় তিনি গরীবের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।

যুবলীগ নেতা শরীফুল ইসলাম রৌদ্র ও ছাত্রলীগ নেতা টুটুল চৌধুরী জানান, লিটন ভাই তাঁর ব্যক্তিগত উপার্জন থেকে যেভাবে মির্জাপুরের অসহায় দুস্থ মানুষকে নানাভাবে সাহায্য করে থাকেন তা সত্যিই প্রশংসার দাবিদার।তিনি যে এ উপজেলাবাসীর কাছে গরীবের বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন তা তাঁর কর্মের ফল বলেই তারা মনে করেন।

এ ব্যাপারে আবুল কালাম আজাদ লিটন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন ও পালন করি।বিশ্বাস করি মানুষ মরণশীল।তাই মৃত্যুর পূর্বে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com