1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, January 31, 2023
  • 591 বার
IMG 20230131 173610
smart

মোঃ রায়হান সরকার রবিন

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) এর অন্তর্ভূক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূটির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা, আজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দুর্লভ চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী ও উপজেলার ৬৪টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র ধর্মগ্রন্থসমূহের পাঠের মাধ্যমে সকাল ১০ টায় কর্মশালা শুরু হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার কর্মশালার বিষয়বস্তু এবং উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, ইতোমধ্যে তাঁর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি ঘন্টা কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। তিনি কর্মশালায় আগত এবং কর্মসূচীর সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের ব্যাপক পরিশ্রম করতে হবে। মানুষকে যে পদ্ধতিতে আলোকিত করা যায় সে পদ্ধতিই গ্রহণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালার প্রধান বক্তা মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, গ্রন্থাপাঠের মাধ্যমে মানুষের মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সারা দেশব্যাপী বই পড়া কর্মসূচি চালু করার সংগ্রামের কথা উল্লেখ করেন।
কর্মশালার কার্যসূচী অনুযায়ী টিম ম্যানেজার মো. আবু রেজুয়ান সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) এর অন্তর্ভূক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম পরিচিতি ও বাস্তবায়ন কৌশল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, যারা বই পড়ে তারা খারাপ কিছু থেকে দূরে থাকে। একটি কর্মসূচীর সুফল পাওয়ার জন্য দীর্ঘদিন চলমান রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় উপস্থিত সকলকে একটি করে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর নোট বই, কলম, অনুষ্ঠানসূচী, ২০২৩ সালের কার্যক্রমের কর্মপরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি প্রদান করা হয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার এ.এইচ.এম. আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com