1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর হামলায় ওসিসহ আহত ৫ পুলিশের গাড়ি ভাংচুর - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর হামলায় ওসিসহ আহত ৫ পুলিশের গাড়ি ভাংচুর

  • আপডেট টাইম : Sunday, January 31, 2021
  • 809 বার
Mirzapur Thana New oc Pic 1

মোঃ সাজজাত হোসেন

রাস্তা ব্যারিকেট দিয়ে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের হামলায় ওসি মোহাম্মদ রিজাউল হকসহ ৪ পুলিশ আহত হয়েছে। এ সময় ওসির গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আহত ওসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গতকাল শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ড আম্মাতুননেছা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গতকাল শনিবার রাতে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন জানান, ৪ নং ওয়ার্ড আম্মাতুন নেছা ভোট কেন্দ্রে দিন ভর শান্তিপুর্ন ভাবে ভোট শেষে সন্ধ্যায় গননার কাজ শুরু হয়। ভোট গননা শেষে হাফিজুর রহমান টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বিজয়ী হন। ফলাফল ঘোষনা করে ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল নিয়ে আসার পথে ভোট কেন্দ্রের অল্প দুরে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিন্টু মিয়া ও সাজু মিয়ার নের্তৃত্বে তাদের কর্মী সমর্থক রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাস্তায় ব্যারিকেট দিয়ে ওসির গাড়িতে হামলা চালায়। হামলায় ওসির গাড়ি ভাংচুর করা হয়। এ সময় ওসি মোহাম্মদ রিজাউল হকসহ ৫ জন আহত হন। খবর পেয়ে অতিক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসিকে আহত অবস্থায় জামুর্কি সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে সেকেন্ড অফিসার রুবেল হোসেন নিশ্চিত করেছেন। এ ঘটনায় মির্জাপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com