মো.সাজজাত হোসেন
টাঙ্গাইল-০৭(মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসটির সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ পক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা মঙ্গলবার সারাদিন উপজেলার মহেড়া ও বানাইল ইউনিয়নের কয়েকটি গ্রামে গনসংযোগ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সমরেশ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘুণ, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি উদয় লাল ঘোর, সাধারণ সম্পাদক দ্বীলীপ কুমার দাস, মির্জাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার সেন লালু, সাধারন সম্পাদক সাংবাদিক নিরঞ্জন পাল, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার শীল, সভাপতি মন্ডলীর সদস্য যতীন্দ্র কুমার সরকার, সুশিল কুমার, এবং বল্লব রাজবংশী প্রমুখ।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.