1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
দেশের ৩ কোটি ৬০ লাখ শিশু সিসা দূষণের শিকার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

দেশের ৩ কোটি ৬০ লাখ শিশু সিসা দূষণের শিকার

  • আপডেট টাইম : Thursday, October 26, 2023
  • 369 বার
FB IMG 1698332179915

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ইউনিসেফ’র যৌথ আয়োজনে কর্মকাÐলো বাস্তবায়িত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিসা দূষণ প্রতিরোধ নিয়ে কাজ করা ইউনিসেফ এর সংশ্লিষ্টরা জানান, দেশের প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু সিসা দূষণের শিকার। বক্তারা বলেন, সিসার সংস্পর্শে আসলে শিশুদের মস্তিষ্কের বিকাশ ক্ষতিগ্রস্থ হয়, বুদ্ধিমত্তা কমে যায়, মনোযোগ দেওয়ার ক্ষমতা হ্রাস প্রায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের স্বাভাবিকতা বাধাগ্রস্থ হয়। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে সিসার ব্যাপক নেতিবাচক ভূমিকা রয়েছে। সিসা দূষণ প্রতিরোধে সাধারণের প্রতি সিসাযুক্ত পণ্য এড়িয়ে চলার পরামর্শ দেন বক্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সহকারি সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাফিয়া তাসনিম, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ময়মনসিংহ ইউনিসেফ বিভাগের প্রধান মাঠ কর্মকর্তা মো. ওমর ফারুক, স্বাস্থ্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ‘সিসা দূূষণ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততাই একমাত্র উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com