মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ীর ঐতিহ্যবাহী পূজামন্ডপ পরিদর্শন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আজ শনিবার সন্ধ্যায় তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সন্ধ্যায় কুমুদিনী হাসপাতাল লাইব্রেরীতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম তাকে স্বাগত জানান।
পরে অতিথিবৃন্দ রঙিন বজরা যোগে লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গা মন্ডপে যান। সেখানে মন্ডপ পরিদর্শন ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ আরতী নৃত্য উপভোগ করেন।
এসময় টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু , সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন ।