1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
দক্ষিণ আফ্রিকায় দূর্বৃত্তের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নাহিদুল নিহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দক্ষিণ আফ্রিকায় দূর্বৃত্তের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নাহিদুল নিহত

  • আপডেট টাইম : Monday, June 13, 2022
  • 531 বার
received 739763904126078

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী নাহিদুল ইসলাম জয় (৩০) নামে এক যুবক দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার সময় দক্ষিণ আফ্রিকার নিউক্যাসলের কোয়াকোয়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় একদল দূর্বৃত্ত তার ব্যবসা হানা দেয়। দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এ্যালোপাথারী গুলি ছুড়লে গুলি বুকে লাগলে তিনি অচেতন হয়ে পড়েন । স্থানীরা এ্যাম্বুলেন্স খবর দিলে ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করেন। প্রবাসী বাংলাদেশীদের সহায়তা তার লাশ উদ্ধার মর্গে রাখার ব্যবস্থা করা হয়েছে।
নিহত নাহিদুলের বাবা হাসমত আলী জানান, প্রায় ১২ বছর আগে নাহিদ দক্ষিণ আফ্রিকা যান এবং যাওয়ার কিছুদিন পর থেকে সেখানে কোয়া কোয়া এলাকায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। গত রবিবার সন্ধ্যা ৭টায় ডাকাতির উদ্দেশ্যে একদল দূর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। দুইভাই -বোনের মধ্যে নিহত নাহিদুল ইসলাম জয় ছিল বড়। তার মৃত্যুর সংবাদ বাড়িতে কান্নার রোল পড়ে যায়। স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীদের সংগঠন সাউথ বাংলা তাদের ফেইজ বুক পেইজে জানান, নাহিদুল ইসলাম জয়ের খুনের মাধ্যমে চলতি বছরে বাংলাদেশী খুনের সংখা ৭১জন দাড়ালো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com