নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে এ তথ্য পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কোনোটিরই পর্যালোচনা শেষ করে এখন পর্যন্ত তারা ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পারেনি। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৬৪৫ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছে ২১০ জন আর ঢাকার বাইরে ১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা গতকাল পর্যন্ত ৮৮৪ জন। দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি আছে আরো ৬৮ রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৬৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ৬৬৯ জন। ডেঙ্গু শনাক্তের দিক থেকে জুলাই মাসকে ছাড়িয়েছে আগস্ট মাস। গত জুলাই মাসে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী ছিল ২ হাজার ২৮৬ জন। গতকাল পর্যন্ত তা হয়েছে ২ হাজার ৯৮৭ জন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিসের বিস্তার বেড়েছে। করপোরেশন থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেয়া হলেও পরিস্থিতি এখনো অনিয়ন্ত্রিত। চলমান ডেঙ্গু পরিস্থিতি আরও বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য ও কিট বিশেষজ্ঞরা। তারা বলছেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?