1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টেনেটুনে ৩টিতে আ.লীগ; ৫টিতে স্বতন্ত্রের দাপুটে জয় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

টেনেটুনে ৩টিতে আ.লীগ; ৫টিতে স্বতন্ত্রের দাপুটে জয়

  • আপডেট টাইম : Thursday, January 6, 2022
  • 1081 বার
Screenshot 20220105 230324

মো. জোবায়ের হোসেন

৫ই জানুয়ারি পঞ্চমধাপে টাঙ্গাইলের মির্জাপুরের ৮টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ৩টি ইউপিতে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৩ প্রার্থী টেনেটুনে পাস করলেও বেশ দাপটের সাথে বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন ৫ স্বতন্ত্র প্রার্থী।

টানা চার মেয়াদে টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনটি আ.লীগের দখলে থাকলেও নৌকা প্রার্থীদের এমন শোচনীয় পরাজয় ও টেনেটুনে পাস করা নিয়ে নির্বাচনী ময়ণাতদন্ত চলছে সর্বত্র। প্রশ্ন উঠেছে- এই পরাজয় কী প্রার্থী বাছাইয়ের ভুল নাকি নৌকার জনপ্রিয়তা হ্রাস?

উপজেলা নির্বাচন অফিস সূত্রে, বেসরকারী ফলাফল অনুযায়ী ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিযোগীর থেকে ১২১ ভোট বেশী পেয়ে উপজেলার মহেড়া ইউনিয়নের বিভাস সরকার, ৩০৩ ভোট বেশী পেয়ে উপজেলার গোড়াই ইউনিয়নের হুমায়ুন কবীর ও ৩৯৫ ভোট বেশী পেয়ে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মাহবুবুল আলম মল্লিক জয় লাভ করেছেন (বেসরকারি ফলাফল)। অপরদিকে নিকটতম প্রতিযোগীর থেকে ৫ হাজার ৪৪ ভোট বেশী পেয়ে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে মো. আজহারুল ইসলাম, ৩ হাজার ২৩২ ভোট বেশী পেয়ে উপজেলার বানাইল ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, ৩ হাজার ১১ ভোট বেশী পেয়ে উপজেলার বাঁশতৈল ইউনিয়নে হেলাল দেওয়ান, ১ হাজার ৫৮৯ ভোট বেশী পেয়ে উপজেলার আনাইতারা ইউনিয়নে আবু হোন মোস্তফা কামাল, ৭শত ১৩ ভোট বেশী পেয়ে উপজেলার জামুর্কী ইউনিয়নে ডি.এ মতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (বেসরকারি ফলাফল)।

মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, তৃণমূল থেকে প্রার্থীদের যে তালিকা দেয়া হয়েছিল মনোনয়ন সেই তালিকা মোতাবেক হয়নি। ফলে মির্জাপুরে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অধিকাংশ পরাজয় বরণ করেছে। তবে এটিকে মির্জাপুরে আওয়ামীলীগ বা নৌকার জনপ্রিয়তা হ্রাস বলে তিনি মনে করেননা।

তবে পরাজিত নৌকা প্রার্থী ও সমর্থকদের দাবি , দলীয় নেতাকর্মীদের বিভেদের কারণে নৌকার ভরাডুবি হয়েছে। ঐক্য থাকলে ৮টি ইউপিতে নৌকার পরাজয় কেউ ঠেকাতে পারতোনা।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকালে অফিসে গিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগমকে অফিসে না পাওয়া গেলেও বিধি মোতাবেক নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যায়, চেয়ারম্যান পদে ৭৩ শতাংশের অধিক ভোট পড়েছে। এছাড়া চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করা ৪১ প্রার্থীর মধ্যে ১৭ প্রার্থীই তাদের জামানত হারাবেন বলে প্রতীয়মান হয়।

নিউজটি শেয়ার করুন..

3 responses to “টেনেটুনে ৩টিতে আ.লীগ; ৫টিতে স্বতন্ত্রের দাপুটে জয়”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  3. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com