1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন, বিএনপি নেই - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন, বিএনপি নেই

  • আপডেট টাইম : Thursday, December 16, 2021
  • 1203 বার
IMG 20211216 062755 1

মোঃ সাজজাত হোসেন

টাঙ্গাইল-৭ মির্জাপুর শূন্য আসনের উপনির্বাচনে পাঁচ দলের ৫ জনসহ ৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। বিএনপির মনোনয়নপত্র জমা দেননি।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। ১৬ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন হবে ইভিএম পদ্ধতিতে।

উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ , জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কংগ্রেস পাটি , বইরাবরি পাটির প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক জন।

এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাত জন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসটির সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো.জহিরুল ইসলাম জহির,ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী, বইরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর, স্বতন্ত্র থেকে মো.নুরুল ইসলাম ও আরজু মিয়া ।

আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, মো.তানভীর হাসান এমপি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মো.জামিলুর রহমান মিরন, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মো. শহীদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ৪ বারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

One response to “টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন, বিএনপি নেই”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com