1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল

  • আপডেট টাইম : Monday, August 24, 2020
  • 844 বার
received 280201206439249 mh1598290365921


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান সাবেক সাংসদ ও টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান খান ফারুকের স্ত্রী ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এর সভাপতি খান আহমেদ শুভর মা সুরাইয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর।
সোমবার দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।গত প্রায় এক মাস তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ১৮ আগস্ট সুরাইয়া বেগমের মস্তিষ্কে অস্ত্রপচার করা হয়। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। ফজলুর রহমান খান ফারুকের বাড়ি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে।
মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাযে জানাযা শেষে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে মরহুমার ছেলে খান আহমেদ শুভ জানিয়েছেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান সাবেক সাংসদ ও টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান খান ফারুকের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা যুবলীগ আহবায়ক শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন সম্পাদক এরশাদ মিঞাসহ বিভিন্ন রাজনৈতি দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

One response to “টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com