1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইল ওল্ড ইজ ডায়মন্ডের পূর্ণমিলনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

টাঙ্গাইল ওল্ড ইজ ডায়মন্ডের পূর্ণমিলনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

  • আপডেট টাইম : Sunday, December 29, 2019
  • 820 বার

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এসপি পার্ক এলাকার যুব ও তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ওল্ড ইজ ডায়মন্ড-এর পূর্ণমিলনী ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে “টাঙ্গাইল প্রতিদিন” মিডিয়া পার্টনার ব্যানারে বর্ণাঢ্য আয়োজনে ব্যাতিক্রমধর্মী র‌্যালী টাঙ্গাইল পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের এসপি পার্ক সংলগ্ন মাঠ থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

23

উৎসবমূখর পরিবেশে র‌্যালীর উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ।

এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠন সহ স্থানীয় এলাকাবাসীর তরুণরা র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

তারুণ্য পূর্ণমিলনীকে আরো সৌহার্দ পূর্ণ করতে স্থানীয় এসপি পার্ক মাঠে সংগঠনের তরুণদের অংশ গ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি করেন।

পরদিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় মহিলাদের জন্য বিভিন্ন কেটাগরির খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।

এরপর শুক্রবার (২৭ ডিসেম্বর) এসপি পার্কে এক ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী কর্মসূচির সমাপ্ত ঘোষনা করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য বিভিন্ন শিল্পীগণ অংশগ্রহণ করবেন। 

এই অনুষ্ঠানকে দুই নং ওয়ার্ড বাসী সাধুবাদ জানিয়ে এলাকায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে দুই নং ওয়ার্ডবাসী সহ শহরের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও সাংস্কৃতিক মনা ব্যাক্তিরা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com