1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইলের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত মির্জাপুর উপজেলার জুবায়ের হোসেন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাঙ্গাইলের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত মির্জাপুর উপজেলার জুবায়ের হোসেন

  • আপডেট টাইম : Saturday, December 26, 2020
  • 667 বার
26 12 2020

মোহাম্মদ মোজাম্মেল হক
টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) নির্বাচিত হয়েছেন মির্জাপুর উপজেলার মো. জুবায়ের হোসেন। তিনি ৩৫ তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা পদক তুলে দেন। ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী মো. ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন সচিব শেখ মো. ইউসুফ হারুন ও অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন।
জানা গেছে, মো. জুবায়ের হোসেন চট্রগ্রাম বিশ^বিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩৫ তম বি সি এস ক্যাডারে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। মির্জাপুর উপজেলায় প্রশাসনের কর্মকর্তা হিসেবে যোগদান করে সরকারের রাজস্ব আয়, বাল্য বিবাহ প্রতিরোধ, সাংস্কৃতিক অঙ্গন ও খেলাধুলার সহযোগিতা ও জনগনের সার্বিক সেবাদান সহ নানা কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ জনপ্রশাসন মন্ত্রনালয় তাকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করেছেন।
অপর দিকে মির্জাপুর উপজেলা সহকারী ভূমি (এসিল্যান্ড) টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রসাশক মো. আতাউল গনি, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার ও মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন।
এ বিষয়ে পদক প্রাপ্ত এসিল্যান্ড জুবায়ের হোসেন বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সামান্য কর্মচারী। জনগনের সেবা প্রদান করার জন্য সরকার আমাকে নিয়োগ দিয়েছেন এবং আমি যেন ন্যায়, নিষ্ঠা ও সততার সহিত সরকারের দায়িত্ব পালন করেতে পারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com