1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্সে বন্যার পানি রোগী ও স্বজনদের ভোগান্তি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্সে বন্যার পানি রোগী ও স্বজনদের ভোগান্তি

  • আপডেট টাইম : Saturday, July 25, 2020
  • 1256 বার
received 280201206439249 mh1595688720068


মো. জাহাঙ্গীর হোসেন :
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসের অভ্যন্তরে বন্যার পানি প্রবেশ করেছে। প্রতিষ্ঠান দুটির প্রবেশ পথ প্রায় এক ফুট পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে লৌহজং নদীতে পানি বেড়ে যাওয়ায় কুমুদিনী কমপ্লেক্সের অভ্যন্তরে ড্রেন দিয়ে পানি প্রবেশ করে।।ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।
এদিকে লৌহজং নদী পার হয়ে কুমুদিনী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে সদরে যাতায়াতকারী দক্ষিণ মির্জাপুরের হাজার হাজার মানুষকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার সরেজমিনে দেখা গেছে, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তাসহ প্রধান ফটক ও অভ্যন্তরের বেশ কিছু জায়গা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসা রোগী আর স্বজনদের পানির মধ্যেও হাসপাতালে প্রবেশ ও বের হতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারাও ভোগান্তি স্বীকার করে তাদের দায়িত্ব পালন করছেন। এদিকে টাঙ্গাইলের সকল শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা সেবার আস্থা দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালে বন্যার পানি প্রবেশ করায় এ অঞ্চলের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।
এদিকে বন্যার কবলে পড়েছে কুমুদিনী কমপ্লেক্স চত্বরে থাকা ঐতিহ্যবাহী আবাসিক নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস। বন্যায় এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ প্রবেশ পথ ও বিস্তৃত সবুজ মাঠের একাংশ পানিতে প্লাবিত হয়েছে।
এছাড়া কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নতুন আবাসিক হোস্টেলের বিশাল মাঠটিও পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রথমে পানি প্রবেশের সময় মেশিন বসিয়ে পাইপের সাহায্যে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা হলেও পানি বৃদ্ধি পাওয়ায় এখন আর তা সম্ভব হচ্ছে না।
এছাড়াও হাসপাতাল ও হোমসে চলাচলের জন্য অস্থায়ীভাবে ইট দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা করে দেয়া হয়েছে। কিন্তু পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় সেই চেষ্টাও ব্যর্থ হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অনিমেষ ভৌমিক লিটন জানান, কুমুদিনী পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমে এখন পর্যন্ত হাসপাতালের সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটেনি। পানি বৃদ্ধি অব্যহত থাকলেও সেবার ধারাবাহিকতায় যাতে ব্যঘাত না ঘটে সেজন্য বিকল্প চিন্তাও করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com