1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কুখ্যাত রাজাকার মাওলানা ওয়াদুদ হত্যার অন্যতম নায়ক মির্জাপুরের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ইন্তেকাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুখ্যাত রাজাকার মাওলানা ওয়াদুদ হত্যার অন্যতম নায়ক মির্জাপুরের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম : Monday, April 6, 2020
  • 849 বার
Mirzapur Fredom Fiter Pic

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরের কুখ্যাত রাজাকার মাওলানা ওয়াদুদ হত্যার অন্যতম নায়ক উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা নুরু মিয়া উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের মরহুম আমজাদ হোসেনে ছেলে এবং উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সোহেল রানার পিতা।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল এগারোটায় মির্জাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ লিমিটেডের সভাপতি খান আহমেদ শুভ ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণসহ সর্বস্তরের মানুষ তাঁর নামাজের জানাজায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com