1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
করোনা আক্রান্ত ব্যক্তি শ্বশুর বাড়ি, মির্জাপুরে ২০ বাড়ি লকডাউন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

করোনা আক্রান্ত ব্যক্তি শ্বশুর বাড়ি, মির্জাপুরে ২০ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম : Tuesday, April 28, 2020
  • 1218 বার
main pic

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া দক্ষিনপাড়ার ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তথ্য গোপন করে পালিয়ে করোনা আক্রান্ত ব্যক্তি মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামে শ্বশুড়বাড়িতে অবস্থান করায় ওই বাড়িগুলো লকডাউন করে প্রশাসন।এ ঘটনায় ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামের ৪০টি বাড়িও লকডাউন করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ওই বাড়িগুলো লকডাউন করে দেন। এসময় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম, মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কত জন তার সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাকসুদা খানম জানান, খুব শীঘ্রই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানিয়েছেন এর আগ পর্য়ন্ত ওইসব বাড়ির বাসিন্দারা সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকবেন। এ সময়ে তাদের নিত্য প্রয়োজনীয় কোন দ্রব্যের প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। এই সময়ে ওইসব বাড়ির বাসিন্দারা পুলিশ পাহাড়ায় থাকবেন বলে জানিয়েছেন পরিদর্শক তদন্ত গিয়াস উদ্দিন।   

জানা গেছে, ‘আক্রান্ত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। তার বয়স ৪৬ বছর। তিনি রাজবাড়ী জেলায় চাকরি করেন। অসুস্থ বোধ করায় গত ২৩ এপ্রিল তিনি ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা জমা দিয়ে টাঙ্গাইলে চলে যান। এরপর জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি গোপন করে ২৫ এপ্রিল তিনি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে আসেন।’ এদিকে পাইকপাড়া গ্রাম মির্জাপুর উপজেলার দেওলীপাড়া দক্ষিনপাড়া গ্রাম সংলগ্ন হওয়ায় ওই ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানিয়েছেন।

 নোট: আক্রান্ত ব্যক্তির নাম সুমন খান পিতার নাম ওয়াজেদ খান গ্রাম লাউহাটি উপজেলা দেলদুয়ার টাঙ্গাইল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com