1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Sunday, December 14, 2025
  • 198 বার
Messenger creation 0D2E474C 27D1 4E5F AE14 08AA1152A534

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক আলম মৃধা, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com