1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

  • আপডেট টাইম : Saturday, April 18, 2026
  • 211 বার
IMG 20260418 220203

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত সনাতনীদের শতভাগ ভোট পেয়েছেন উল্লেখ করে তাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে চান বলে জানিয়েছেন টাঙ্গাইল-৭ ( মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত অভিনন্দন বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মনোনীত এই সংসদ সদস্য আরও বলেন, এই আসনে সনাতনী ছাড়াও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষ যেন তাদের পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারেন তারজন্য যা করণীয় তা তিনি করবেন।
প্রসঙ্গত, এই নির্বাচনে নিকটতম প্রতিযোগী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থীকে ৭১ হাজার ৫১ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ধারণা করা হয় এই নির্বাচনে এই আসনের সনাতন সম্প্রদায়ের সর্বোচ্চ ভোট তার ব্যালটেই পড়েছে।

অনুষ্ঠানে বকৃতা করেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, ব্রাহ্মণ সংসদ নেতা লিটন চক্রবর্তী, বাবু জ্যোতি বিনোদ গোস্মামী, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন নেতা সুনীল সারথী, পূজা উদযাপন পরিষদ নেতা বাবু কার্তিক চন্দ্র সাহা, পরেশ কর্মকার, কেন্দ্রীয় কালিমন্দির কমিটির নেতা সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com