দেওয়ান মোহাম্মদ সামান উদ্দিন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম সমাবেশের কার্যক্রমের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।আজ সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা উড়িয়ে সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ, সমাবেশ কুচকাওয়াজের জন্য আগত সকল স্তরের কর্মকর্তা ও ব্যাটালিয়ন আনসার এবং বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ।
১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাবেশ কুঁচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাবেশ সংশ্লিষ্ট সকলের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মহাপরিচালক || বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতীয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/join?ref=P9L9FQKY
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.