1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরের গোড়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরের গোড়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ

মির্জাপুরের গোড়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, November 27, 2026
  • 66 বার
IMG 20261127 184429

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর, শুক্রবার বিকেলে গোড়াই ফ্লাইওভারের নিচে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নিষিদ্ধ দলের নাম যারা মুখে আনবে তারাও রাষ্ট্রদ্রোহী। আপনাদের নেত্রী আপনাদের এতিম বানিয়ে পালিয়ে গেছে; কিন্তু বেগম খালেদা জিয়া দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের রেখে কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি।” তিনি যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুর জামিল শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহ-সভাপতি আলী এজাজ চৌধুরী খান রুবেল, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখ, গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান আরিফ এবং ছাত্রদলের সদস্য ফারহান সিদ্দিকী মুগ্ধসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি গোড়াই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোড়াই ফ্লাইওভারের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com