1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সাথে এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা বিনিময় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সাথে এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা বিনিময় মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ

রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সাথে এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম : Friday, November 27, 2026
  • 10 বার
IMG 20261127 102405

​মোহাম্মদ নাজমুল ইসলাম :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সংগঠনের অন্যান্য উপদেষ্টাদের সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবনে এবং সন্ধ্যায় পৃথকভাবে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
​মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি খায়রুল করিম পাপন (দৈনিক ভোরের ডাক) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম (দৈনিক আমার বার্তা)-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ প্রথমে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নিজস্ব বাসভবনে গিয়ে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় প্রধান উপদেষ্টা নবনির্বাচিত কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
​শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। মির্জাপুরের উন্নয়ন, অগ্রগতি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সৎ ও নির্ভীক সাংবাদিকতা ছাড়া সমাজে ভালো কাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নবনির্বাচিত কমিটির প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন—এটাই আমার প্রত্যাশা।” এ সময় তিনি সংগঠনের যেকোনো গঠনমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
​পরে সন্ধ্যায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির অন্যান্য উপদেষ্টা—মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মির্জাপুর পৌরসভার প্রশাসক তৌহিদ রেজা এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন।
​মতবিনিময়কালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, মির্জাপুরের আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
​নবনির্বাচিত সভাপতি খায়রুল করিম পাপন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম প্রধান উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সকলের সুদক্ষ দিকনির্দেশনা ও সহযোগিতায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধভাবে মির্জাপুরের সার্বিক কল্যাণে এবং সৎ সাংবাদিকতার বিকাশে কাজ করে যাবে।
​ নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মোজাম্মেল হক (বিজয় টিভি ও দৈনিক কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (আগামীর সময়), সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন (মাইটিভি), কোষাধ্যক্ষ ডি, এম শামীম সুমন (পূর্বাকাশ), দপ্তর সম্পাদক উত্তম বণিক (পাক্ষিক নতুন প্রহর), ক্রীড়া সম্পাদক মির্জা নুরুল হুদা আদিপ (বর্তমান বাংলা), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাদিকুল ইসলাম সজিব (ঢাকা প্রতিদিন) এবং কার্যনির্বাহী সদস্য মীর আনোয়ার হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশন), মো. রেজাউল করিম শিপন (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), রাহুল রায় (চ্যানেল আই), শাহ সৈকত মুন্না (দৈনিক খোলা কাগজ ও দৈনিক অধিকার) ও সাদ্দাম হোসেন (আজকের টেলিগ্রাম)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com