1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

  • আপডেট টাইম : Tuesday, April 14, 2026
  • 17 বার
IMG 20260415 WA0001

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের সামনে থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে নববর্ষকে বরণ করে নিতে মিনি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে গান, কবিতা, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহশিন, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার। এতে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এবং অংশগ্রহণ করেন স্থানীয় সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com