1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
একগুচ্ছ ছড়া- মোস্তাফিজুল হক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

একগুচ্ছ ছড়া- মোস্তাফিজুল হক

  • আপডেট টাইম : Friday, October 2, 2020
  • 1030 বার
ছড়া মোস্তাফিজুল হক স্লাইড


টোনাটুনি

ডুমুরের পাতা মুড়ে
গড়ে নিয়ে বাসা
টুনি ওতে ডিম দিলো
গোলগাল খাসা!

টোনা নাচে টুনি নাচে
তেরো দিন যায়
ডিম ফুটে ছানাগুলো
চোখ মেলে চায়।

ছোটো খুকি দেখে হাসে
খিলখিল সুরে
ভয় পেয়ে ছানাগুলো
উড়ে গেল দূরে।

ডাক দিয়ো না

ভাইটি আমার ঘুমের দেশে
ডাক দিয়ো না কেউ
ভাইয়ের মুখে চাঁদের হাসি
আশার আলোর ঢেউ।

ঘুমের শেষে জাগবে হেসে
ফুটবে গোলাপকলি
মনের সুখে হাসব আমি
নাচবে ফুলের অলি।

পুতুলসোনার বিয়ে

হুলো নাচে তিড়িংবিড়িং
সাথে নাচে টিয়ে
ঘরের পিছে খুকুমণির
পুতুলসোনার বিয়ে।

নাচে পাখি লেজ উঁচিয়ে
কিচিরমিচির সুরে
দোয়েলপাখি বাজায় বাঁশি
মনটা কী ফুরফুরে!

বরের খাবার শাহীপোলাও
সুপারি ফুল দিয়ে
শিমের ফুলে মালা গাঁথে
টুনটুনিটার ঝিয়ে!

ছোটো খোকা

ফুলের কলি ছোটো খোকা
খোকাবাবু নয় তো বোকা
পড়তে খোকার ভালো লাগে
ইশকুলে যায় আগেভাগে।

অ আ ক খ চ ছ পড়ে
কাঠি গুনে গণিত করে
খাতার পাতায় ছবি আঁকে
তার ছবিতে ভাবনা থাকে।

পাখির মতো সুর করে গায়
হাসলে মুখে ফুল ঝরে যায়!
চাঁদের মতো এই খোকাকে
খোকনসোনা কে না ডাকে?

হুলো যাবে পাঠশালাতে

অপুর হুলো রাগ করেছে
দুধমাখা ভাত খায় না
আম্মু দিলেন ধমক দুটো
ভয় কেন তা পায় না!

খামছে ধরা অপুর জামা
ছাড়ানো তো যায় না
পাঠশালাতে যাবে হুলো
ধরেছে এই বায়না।

পাঠশালাতে গিয়ে নাকি
পড়ালেখা শিখবে
মস্তবড়ো লেখক হবে
ছড়াটরা লিখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com