1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে স্কাউটস নির্বাচনে ভোটে সহিনুর, ফরহাদ ও সেলিম বিজয়ী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে স্কাউটস নির্বাচনে ভোটে সহিনুর, ফরহাদ ও সেলিম বিজয়ী

  • আপডেট টাইম : Thursday, February 6, 2025
  • 529 বার
IMG 20250206 212539

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার নির্বাচনে কমিশনার পদে সহিনুর রহমান খান, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ফরহাদ হোসেন ও যুগ্ম-সম্পাদক পদে সেলিম আল মামুন বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলা পরিষদের হলরুমে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কমিশনার, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।

জানা যায়, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৪৬ জন ভোটারের মধ্যে ২২৪ ভোট কাস্ট হয়। ভোটের প্রাপ্ত ফলাফলে কমিশনার পদে শহিনুর রহমান খান পেয়েছেন ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ফরহাদ হোসেন ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট। যুগ্ম-সম্পাদক পদে সেলিম আল মামুন ১২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৭৫ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক পদে আজহারুল ইসলাম, সহসভাপতি পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রায়, মারিশন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আল মামুন খান, স্কাউটে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন সভাপতি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com