1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে নিরাপত্তা প্রহরীর চুল কেটে দেয়ার অভিযোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে নিরাপত্তা প্রহরীর চুল কেটে দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম : Thursday, May 19, 2022
  • 838 বার
279952561 1185360012199402 1759536545030079118 n

মোঃ জাহাঙ্গীর হোসেন
মির্জাপুরে যুবলীগ নেতাকে না চেনার অপরাধে এক নিরাপত্তা প্রহরীকে মারপিট করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলা সদরের বাওয়ার রোড এলাকায় এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা জিএস সেলিম সিকদার উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক। তার বাড়ি সদরের বাওয়ার রোডে। মঙ্গলবার রাতে নিরাপত্তা প্রহরী আনোয়ার হোসেন বাদী হয়ে যুবলীগ নেতা সেলিম সিকদার, তার ভাই শামীম সিকদার, লাভলু মিয়া ও মোশারফ হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আনোয়ার হোসেনের বাড়ি উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে।
অভিযোগে জানা গেছে, আনোয়ার হোসেন বাওয়ার রোডে খান টাওয়ারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে সেলিম সিকদার ও তার সহযোগী লাভলু মিয়া ওই ভবনের ভাড়াটিয়া মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জাকির হোসেনের সঙ্গে দেখা করতে যান। এসময় যুবলীগ নেতা দেখে প্রহরী আনোয়ার হোসেন না দাঁড়ানোয় তাকে গালমন্দ করতে থাকেন জিএস সেলিম সিকদার। এসময় আনোয়ার দুঃখ প্রকাশ করে তাকে গালমন্দ করতে নিষেধ করেন। রাত নয়টার দিকে যুবলীগ নেতা সেলিম সিকদারের নির্দেশে তার ছোট ভাই শামীম সিকদার, সহযোগি লাভলু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন ভবনের সামনে আনোয়ারকে টেনে হেচড়ে ভবনের পশ্চিম পাশে নিয়ে এলোপাথারি মারপিট করে আহত করে। এক পর্যায়ে তারা তার হাত-পা চেপে ধরে। পরে শামীম সিকদার ও মোশারফ হোসেন কাচি দিয়ে তার মাথার চুল কেটে দেন। এ ঘটনার পর প্রহরী আনোয়ার হোসেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।
এ ব্যাপারে অভিযুক্ত জিএস সেলিম সিকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ও একটা বেয়াদব। আমি যাওয়ার পরও সে বসে ছিল। আমার সাথে বেয়াদবী করার কথা শুনে আমার ছেলেরা গিয়ে ওই চুল কেটে দিয়েছে। এ বিষয়টি মীমাংসার জন্য ওকে ডাকা হয়েছিল। কিন্ত ও আসেনি।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com