1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম : Monday, December 22, 2025
  • 244 বার
IMG 20251222 WA0022

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
আজ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে উপজেলার পুষ্টকামুরী সওদাগরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক পৃথক মামলায় ৩ জন ব্যক্তিকে ৬ (ছয়) মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ ইউসুফ (২০), একই গ্রামের মৃত শরফ আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩২), মৃত মটর আলীর ছেলে মোঃ রাশেদ (৩৭),
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com